ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

ধর্ষণের মিথ্যা মামলা দায়ের করায় মেহরেপুরে নারীর ২ বছরের কারাদণ্ড

Md Elias
  • আপডেট সময় : ০২:৪৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
  • / ১০৬৮ বার পড়া হয়েছে

ধর্ষণের মিথ্যা মামলা দায়ের করায় মেহরেপুরে নারীর ২ বছরের কারাদণ্ড

আস্থা ডেস্কঃ

মেহরেপুরে ধর্ষণের মিথ্যা মামলা দায়ের করায় ডালিয়া নাসরিন নামে এক নারীকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। রবিবার বিকেলে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোঃ তরিকুল এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত ডালিয়া নাসরিন মেহেরপুরের গাংনী উপজেলার বাগুন্দা গ্রামের জমির উদ্দিনের মেয়ে।

মামলার বিবরণে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ডালিয়া নাসরিন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে ২০১৬ সালে আবুল কালাম, গোলাম হোসেনের ছেলে লাল মিয়া এবং মেঘা শেখের ছেলে শাকিলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১৭ ধারায় ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ২০১৭ সালের ২০ এপ্রিল মামলাটি মিথ্যা বলে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। আদালত আসামিদেরকে অব্যাহতি প্রদান করে মামলার বাদীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরর নির্দেশ প্রদান করেন।

আসামি আবুল কালাম বাদী ডালিয়া নাসরিনের বিরুদ্ধে আদালতে নালিশি দরখাস্ত দাখিল করেন। এতে ডালিয়া নাসরিন নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১৭ ধারায় গঠিত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে এ রায় প্রদান করেন।

[irp]

ট্যাগস :

ধর্ষণের মিথ্যা মামলা দায়ের করায় মেহরেপুরে নারীর ২ বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০২:৪৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২