ধান ভাঙ্গার মেশিনে গৃহবধূর মৃত্যু
- আপডেট সময় : ০২:২৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
- / ১৩৮৬ বার পড়া হয়েছে
ধান ভাঙ্গার মেশিনে গৃহবধূর মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণা জেলার কেন্দুয়ার নওপাড়া ইউনিয়নের মাইজকান্দি গ্রামে ধান ভাঙানোর মেশিনের ফিতায় চুল আটকে খোদেজা আক্তার (৪৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। খোদেজা আক্তার মাইজকান্দি গ্রামের লাল মিয়ার স্ত্রী।
তার স্বামী লাল মিয়া জানান, শনিবার সকালে গ্রামের বকুল মেম্বারের ধান ভাঙানোর মেশিনে ৩ মণ ধান ভাঙাতে নিয়ে যাই। এ সময় আমাকে সহযোগিতা করতে আমার স্ত্রীও আমার সঙ্গে আসেন। ধান ভাঙানোর শেষ পর্যায়ে মেশিনের নিচ থেকে ধানের কুড়া সরিয়ে আনার চেষ্টা করে আমার স্ত্রী। তখন অসাবধানতাবশত মেশিনের ফিতায় তার মাথার চুল আটকে যায় এবং মেশিনের টানে তার মাথার খুলির উপরের অংশ ছুটে যায়। এ অবস্থায় তাকে দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া থানার উপপরিদর্শক দেবাশীষ চন্দ্র দাস বলেন, এব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। লাশ এখন থানায় আছে। কোন অভিযোগ না পেলে থানায় অপমৃত্যু মামলা রুজু করা হবে।














