ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Logo ইরানে রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত-চুপসে গেছে রাশিয়া Logo ধেঁয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্র-ইসরায়েল Logo যুক্তরাষ্ট্রের ৬টি পারমাণবিক বোমা নিখোঁজ Logo মাদারীপুরে হত্যাকান্ডে রণক্ষেত্র: হাতবোমা বিস্ফোরণ, বাড়ি ঘরে আগুন ও লুটপাট Logo ইরান থেকে সরে আসার পরামর্শ ট্রাম্পের উপদেষ্টাদের Logo অস্ত্রের মুখে উচ্ছেদের পরদিন ঘর পুননির্মাণের আশ্বাস পেল গারো পরিবার “ফলোআপ” Logo ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমি ও মামুনের মুক্তি দাবি ১৫৬ নাগরিকের Logo রণকৌশল পরিবর্তন করলো ইরান

নওগাঁয় আড়াই মণ গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:৪৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
  • / ১০৬১ বার পড়া হয়েছে

নওগাঁয় আড়াই মণ গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার: নওগাঁ শহরের বাইপাস মোড়ে অভিযান চালিয়ে ১০০ কেজি ওজনের গাঁজার একটি চালানসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৫গ্রেপ্তাররা হলেন, কুমিল্লার মুরাদনগর উপজেলার দিলারপুর গ্রামের খুরশিদের ছেলে আবুল বাশার ও হীরাকান্দা গ্রামের মান্নানের ছেলে শাহজালাল (চালক)। বৃহস্পতিবার ১৯ আগস্ট দুপুরে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়। দুপুরে র‌্যাবের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল বৃহস্পতিবার ভোরে নওগাঁর বাইপাস মোড়ে অবস্থান নেয়। এসময় বগুড়াগামী একটি সাদা রংয়ের কাভার্ডভ্যান আটক করে তল্লাশী নেয় র‌্যাব।

এসময় ওই কাভার্ডভ্যানে বিশেষ উপায়ে লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা পাওয়া যায়। এছাড়াও, তাঁদের সাথে থাকা মোবাইল, নগদ ৪ হাজার টাকা, গাড়ির কাগজপত্র এবং ওই কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। র‌্যাব-৫ আরও জানায়, তাঁদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

[irp]

নওগাঁয় আড়াই মণ গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৪৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১