ঢাকা ১১:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ভারত থেকে স্বাধীনতা ঘোষণা করলো মণিপুর! Logo প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ৬ জন আটক Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক

নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:১৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
  • / ১১৩০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ

নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নাগরিয়াকান্দি ব্রিজ এলাকার কালাইগোবিন্দপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পৌর শহরের রাঙ্গামাটি এলাকার রফিক মিয়ার ছেলে আরিফ (২০) ও সাটিরপাড়া এলাকার কামাল আফসারীর ছেলে মুকিত (২১)।

পুলিশ জানিয়েছেন, নরসিংদীর সাথে নদী বেষ্টিত চরাঞ্চলে যাতায়তের জন্য নতুন সড়ক ও ব্রিজ তৈরি করা হয়। প্রায়ই শহরের বিভিন্ন বয়সের লোকজন সেখানে ঘুরতে যায়। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নিহত আরিফ মোটরসাইকেল নিয়ে নাগরিয়াকান্দি এলাকায় ব্রিজে ঘুরতে যায়। একই সময় সাঠির পাড়া এলাকার মুকিত মোটরসাইকেল নিয়ে ওই এলাকায় ঘুরতে যায়।

এসময় কালাইগোবিন্দ পুর এলাকায় আসলে মোটরসাইকেল দুইটির মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই আরিফ মারা যায়। গুরুত্বর আহত হয় মুকিত। পরে আহতবস্থায় মুকিতকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় প্রেরন করেন। পরে ঢাকায় নেওয়ার পথে মুকিত মারা যায়।

সদর মডেল থানার ওসি তদন্ত আতাউর রহমান বলেন, দুইটি মোটরসাইকেলই অতিরিক্ত গতিতে চলছিল। সংঘর্ষের সাথে সাথে একজন মারা যায়। অপর জনকে ঢাকায় নেওয়ার পথে মারা যায়।

ট্যাগস :

নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট সময় : ০৬:১৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১