ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ঢাকায় পাকিস্তান দিবস উদযাপন Logo তিন দেশের মধ্যস্ততায় কমছে ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা Logo স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের কর্মসূচি ঘোষণা Logo বাড়ি ভাঙচুর লুটপাট, প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি Logo ট্রাম্পের হামলা স্থগিতের পর ইরান জুড়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা Logo নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় গুঁড়িয়ে দিয়েছে বাড়ি Logo বড় হুমকির মুখে বৈশ্বিক অর্থনীতি: আইইএর প্রধান Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নে কাজ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo তারেক–মোদির ঈদ শুভেচ্ছা, পূর্বের বন্ধুত্বের সেতুবন্ধনে বাংলাদেশ Logo সামনে বাড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম: মির্জা ফখরুল

নরসিংদীর ভেলানগরে ভয়াবহ আগুন পুড়লো দোকান ও বসত ঘর

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০২:২৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
  • / ১৩৩৮ বার পড়া হয়েছে

নরসিংদী শহরের ভেলানগর এলাকায় একটি মুদি দোকান ও পাশে থাকা বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ৯টার দিকে ভেলানগর এলাকার মানিকরোডে মোহাম্মদ মামুন মিয়ার মারিয়া স্টোর নামে একটি মুদি দোকানের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানে থাকা ২ টি ফ্রিজ বিস্ফোরণ হলে পুরো দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এসময় পাশে থাকা দুইটি বসতঘরেও আগুন ছড়িয়ে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে ঘটনাস্থলে ২ টি ইউনিট এসে স্থানীয়দের সহায়তায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে পুড়ে ছাই হয়ে যায় দুটি ফ্রিজ, মুদি মালামাল ও পাশের বসতঘরে থাকা আসবাবপত্র। এতে ১০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্তদের। নরসিংদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রায়হান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহত নেই। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।

নরসিংদী প্রতিনিধি

ট্যাগস :

নরসিংদীর ভেলানগরে ভয়াবহ আগুন পুড়লো দোকান ও বসত ঘর

আপডেট সময় : ০২:২৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩