ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নানা বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ০৭:৩২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
  • / ১০৫১ বার পড়া হয়েছে

নানা বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালি প্রতিনিধিঃ

নোয়াখালী জেলার সুবর্ণচরে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে নাঈমা সুলতানা (৩) নামের এক শিশু মারা গেছে।

আজ শনিবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত শিশু শেকান্তর হোসেনের বাড়ির শেকান্তর হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বড় বোন নুসরাত সুলতানার ছোট বোন নাঈমা সুলতানা নিয়ে একই ইউনিয়নের নানার বাড়িতে বেড়াতে যায়। বাড়ির উঠানে খেলাধূলার এক পর্যায়ে সবার অগোচরে নাঈমা বাড়ির পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে না দেখে আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তাকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাঈমাকে মৃত ঘোষণা করে।

চরজব্বার থানার ওসি হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস :

নানা বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৭:৩২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩