ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নাশকতার মামলায় শিবিরের সাবেক নেতা আটক

Astha DESK
  • আপডেট সময় : ০২:০৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / ১০০৪ বার পড়া হয়েছে

নাশকতার মামলায় শিবিরের সাবেক নেতা আটক

আস্থা ডেস্কঃ

চট্টগ্রামের হাটহাজারীতে আওয়ামী লীগে সরকারের আমলে দায়ের হওয়া একটি নাশকতা মামলায় সালাউদ্দীন আইয়ূবী (৪৫) নামে এক ছাত্র শিবির সাবেক নেতাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাতে পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) যৌথ অভিযানে তাকে আটক করা হয়। পরে শুক্রবার (৬ মার্চ) তাকে আদালতে সোপর্দ করে হাটহাজারী থানা-পুলিশ।

আটক সালাউদ্দীন আইয়ূবী হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের সাদেক নগর গ্রামের বাসিন্দা মোঃ জানে আলমের ছেলে। তিনি হাটহাজারী উত্তর থানা শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ছিলেন। সম্প্রতি তিনি প্রবাস থেকে দেশে ফেরেন বলে জানা গেছে।

হাটহাজারী থানার এসআই মোহাম্মদ নাজমুল হাসান বলেন, ২০১৩ সালে বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলায় আদালত তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছিলেন। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।

হাটহাজারী থানার ওসি মোঃ জাহিদুর রহমান বলেন, পরোয়ানামূলে তাকে আটক করা হয়েছে এবং পরে আদালতে পাঠানো হয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

নাশকতার মামলায় শিবিরের সাবেক নেতা আটক

আপডেট সময় : ০২:০৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬