ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

Md Elias
  • আপডেট সময় : ০৬:৫৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
  • / ১০৭৮ বার পড়া হয়েছে

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

স্টাফ রিপোর্টারঃ

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছে। আজ রোববার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে সদরের সৈয়দপুর-নীলফামারী মহাসড়কের কাজীরহাট বাজারে এই সড়ক দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হলেন, স্বপন রায় (২৮) ও তার স্ত্রী সুমি রায় (২৫)। তারা দু’জনেই উত্তরা ইপিজেডের সনিক কারখানার শ্রমিক। তাদের বাড়ি সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের বড়দাহ গ্রামে। এসময় নিহত স্বপনের ছোট ভাই মোটরসাইকেল চালক রতন রায় আহত হন।

পুলিশ জানায়, সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে স্বামী-স্ত্রীসহ তিন শ্রমিক কর্মস্থল উত্তরা ইপিজেডে আসছিলেন। পথে কাজীরহাট বাজারে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে স্বপন রায় ও তার স্ত্রী সুমি রায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় মোটরসাইকেল চালক রতন রায় আহত হন।

নীলফামারী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে। আহত রতন রায়কে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

নীলফামারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জানান, ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও তার সহযোগী পলাতক রয়েছে।

[irp]

ট্যাগস :

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

আপডেট সময় : ০৬:৫৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২