ঢাকা ১১:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ভারত থেকে স্বাধীনতা ঘোষণা করলো মণিপুর! Logo প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ৬ জন আটক Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক

নড়িয়ায় গাছের সাথে ধাক্কা লেগে ২ মোটর সাইকেলে আরোহীর মৃত্যু

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:০০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
  • / ১১০৪ বার পড়া হয়েছে

এস এম স্বাধীন শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের নড়িয়ায় গাছের সাথে ধাক্কা লেগে মোটর সাইকেলে আরোহী বায়জিত শিকদার (১৭) ও অভি আজম (১৮) নামের ২ ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার রাজনগর বেইলী ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে বায়জিত ও তার বন্ধু অভি মোটরসাইকেল যোগে বাসায় যাচ্ছিলো। পথেমধ্যে শরীয়তপুর-মাওয়া মহাসড়কের রাজনগর বেইলী ব্রিজের এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেলটি।

স্থানীয়রা তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বায়জিত কে মৃত হিসেবে ঘোষণা করে। অন্যদিকে অভিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে মারা যায় সে।

নিহত বায়জিত শিকদার রাজনগর ইউনিয়নের কাজী কান্দি গ্রামের মাস্টার দেলোয়ার শিকদারের ছেলে এবং অভি আজম একই গ্রামের সোলাইমান আজমের ছেলে।

তারা উভয়ে ডগ্রী ইসমাইল হোসেন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী।

এব্যাপারে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর বলেন, দুই বন্ধু নড়িয়া থেকে বাসা যাওয়ার পথে রাজনগর বেইলী ব্রিজ নামক স্থানে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগে। ঘটনা স্থালে বায়জিত মারা যান। চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে অভি মারা যায়।

ট্যাগস :

নড়িয়ায় গাছের সাথে ধাক্কা লেগে ২ মোটর সাইকেলে আরোহীর মৃত্যু

আপডেট সময় : ১০:০০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১