ঢাকা ০৯:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo পানছড়ির পাইলটফ্রমে বিএনপির আলোচনা সভা অনুষ্টিত Logo পানছড়িতে শহীদ জিয়া স্মৃতি সংসদ-এর পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত Logo উপদেষ্টা খলিলুর ও সি আর আবরার দেশ ছাড়ছেন! Logo দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী Logo হাতিয়ায় ধর্ষণের অভিযোগ সঠিক নয়, দাবি পুলিশের

পচা পেঁয়াজ নিয়ে বিপাকে আমদানিকারকরা

News Editor
  • আপডেট সময় : ১১:১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
  • / ১১৭২ বার পড়া হয়েছে

ভারত থেকে আমদানি করা পেঁয়াজ পচে যাওয়ায় চরম বিপাকে রয়েছেন ব্যবসায়ীরা। প্রতিদিনই পচা পেঁয়াজ রাস্তার পাশে ফেলে দেয়া হচ্ছে। যা হতদরিদ্ররা বেছে নিচ্ছেন। এদিকে, সংরক্ষণ খরচ দিনে দিনে বেড়ে যাওয়ায় পেঁয়াজের দাম কেজি প্রতি ১০-২০ টাকা বাড়লেও ক্রেতা না থাকায় বিক্রি করতে পারছেন না বলে জানিয়েছেন আড়তদাররা।

অপরদিকে, ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানির কোটি কোটি টাকার এলসি আটকে পড়ায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন আমদানিকারকরা। দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে দ্রুত এ সমস্যা সমাধানের দাবি করেছেন তারা।

গত ১৪ সেপ্টেম্বর কোনো আলোচনা ছাড়াই ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের ফরেন ট্রেডের এক চিঠিতে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে। এ ঘোষণার আগে গেটপাস হয়েছে এমন ৪৩ ট্রাকে ৯৯১ মেট্রিকটন ছাড়া আর কোনো পেঁয়াজ আমদানি হয়নি ভোমরা স্থলবন্দর দিয়ে। ওপারে এখনো দেড় শতাধিক ভারতীয় পেঁয়াজ রফতানির অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে বলে ভোমরা সিএন্ডএফ সূত্রে জানা গেছে।

পচা পেঁয়াজ নিয়ে বিপাকে আমদানিকারকরা

আপডেট সময় : ১১:১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০