ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে কারাগারে ছাত্রলীগ নেতার মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ১২:৩৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০০৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে কারাগারে ছাত্রলীগ নেতার মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ

পটুয়াখালীতে কারাবন্দী ছাত্রলীগ (নিষিদ্ধ) নেতা শফিকুল ইসলাম খান মারা গেছেন। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারী/২০২৬) কারাগারে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নেয় কর্তৃপক্ষ। পরে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়।

শফিকুল ইসলাম খান উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত হাবিবুর রহমান খানের ছেলে এবং দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

রাজনৈতিক পট পরিবর্তনের পর ২০২৫ সালের ১১ আগস্ট তিনি রাজনৈতিক মামলায় আটক হন। পরে পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে পটুয়াখালী জেলা কারাগারে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী কারাগারের চিকিৎসক মোঃ জিয়াউর রহমান জিয়া বলেন, শফিকুল ইসলাম খান দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগে ভুগছিলেন। এর আগে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল এবং পরবর্তীকালে ঢাকায় পাঠানো হয়েছিল। সেখান থেকে পুনরায় পটুয়াখালীতে আনা হয়। তাঁর শারীরিক অবস্থা বেশ কিছুদিন ধরেই আশঙ্কাজনক ছিল।

এ বিষয়ে পটুয়াখালী কারাগারের জেলার মোঃ আব্দুর রব মিয়া বলেন, তার হার্টে ব্লক ছিল। প্রায়ই চিকিৎসার জন্য বাইরে পাঠানো হতো। বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে বরিশালে পাঠানো হলে সেখানেই তিনি মারা যান। মরদেহের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

পটুয়াখালীতে কারাগারে ছাত্রলীগ নেতার মৃত্যু

আপডেট সময় : ১২:৩৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬