শিরোনাম:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ইমাম-মুয়াজ্জেমদের মাঝে চেক বিতরন
Astha DESK
- আপডেট সময় : ১০:১৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / ১০১৯ বার পড়া হয়েছে
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ইমাম-মুয়াজ্জেমদের মাঝে চেক বিতরন
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ইমাম-মুয়াজ্জেমদের মাঝে অনুদানের চেক বিতরণ করেছে খাগড়াছড়ি জেলা পরিষদ। আজ সোমবার সকালে খাগড়াছড়ি জেলা পরিষদ সম্মেলন কক্ষে বিশেষ প্রকল্প কর্মসূচি’র আওতায় জেলার মুসলিম ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ২৮৮টি জন ইমাম মুয়াজ্জেমদের হাতে ৫ হাজার টাকা করে অনুদানের চেক হাতে তুলে দেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন, পরিষদের সদস্য নিটোল মনি চাকমা, জয়া চাকমা, মাহবুব আলম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ নিপু।


















