শিরোনাম:
পানছড়িতে বিজিবির অভিযানে ভারতীয় চোরাই পণ্য আটক
Astha DESK
- আপডেট সময় : ১০:১৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / ১০৯৬ বার পড়া হয়েছে
পানছড়িতে বিজিবির অভিযানে ভারতীয় চোরাই পণ্য আটক
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলার পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) লোগাং জোনের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় পণ্য আটক করেছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর/২৫) ১০টার দিকে এসকল ভারতীয় চোরাই পণ্য আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) লোগাং জোনের সুবেদার মোঃ শফিকুল ইসলাম-এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় বাংলাদেশের অভ্যন্তরের কাঠালতলী এলাকা থেকে চোরাকারবারিদের ফেলে যাওয়া ভারতীয় মালামাল জব্দ করে। যার আনুমানিক মূল্য ২৪,০, ৫৮ টাকা।
এব্যপারে বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দকৃত এসকল চোরাচালানকৃত মালামাল চট্টগ্রামের সীতাকুন্ড কাস্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।










