পানছড়ির পাইলটফ্রমে বিএনপির আলোচনা সভা অনুষ্টিত
- আপডেট সময় : ০৩:২০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০০৩ বার পড়া হয়েছে
পানছড়ির পাইলটফ্রমে বিএনপির আলোচনা সভা অনুষ্টিত
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বিএনপি উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ই জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে ৩নং পানছড়ি সদর ইউপির ৮নং পাইলটফ্রাম ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন।
পাইলটফ্রাম ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বসর-এর সভাপতিত্বে ও পানছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-আহ্বায়ক মোঃ ইব্রাহিম খলিলের সঞ্চালিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, দীর্ঘ ১৭ বছন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উপর নির্যাতন, জুলুম, মামলা-হামলা করা হয়েছে, কিন্তু দেশের মানুষ বিএনপিকে ভালোবেসে তাদের রায় দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগনিষ্ঠতার মাধ্যমে ক্ষমতায় এনেছে। তাই আমরা মানুষের ভালোবাসার প্রতি সম্মান রেখে নির্যাতনকারী জুলুমবাজদেরকে ক্ষমা করে দিয়েছি এবং সকলের সাথে মিলেমিশে বসবাস করা অঙ্গীকার করেছি।
বিশেষ অতিথির বক্তব্যে পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী বলেন, ৫ এ আগস্ট এর আগে জামায়েত ইসলাম কোথাও দেখা যায়নি কিন্তু ৫ আগস্ট-এর পর তারা দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, নির্বাচনের পর সেই ষড়যন্ত্র অব্যাহত রেখেছে, তাই আমাদের সকলকে সজাগ থাকতে হবে, যাহাতে কোন ষড়যন্ত্রকারী দেশ, মাটি ও মানুষের ক্ষতি করতে না পারে।
বিশেষ অতিথির বক্তব্যে পানছড়ি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম বলেন, আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা ওয়াদুদ ভূইয়ার ধানের শীষ মার্কায় ভোটের জন্য আপনাদেরকে বারবার বিরক্ত করেছি, এতে আপনারা যদি দুঃখ পান আমাদেরকে ক্ষমা করবেন এবং আগামী দিনগুলোতে বিএনপি’র পাশে থেকে বিএনপির হাতকে শক্তিশালী রাখবেন।



















