ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শিক্ষার্থীকে ছুরিকাঘাত, আলোচিত ‘চাঁদাবাজ’ রিয়াদ আবারও আটক Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন

পানছড়িতে গুচ্ছগ্রামে কার্ডধারীর উপর হামলার ঘটনায় আটক-১

Astha DESK
  • আপডেট সময় : ০১:২৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪
  • / ১০৯২ বার পড়া হয়েছে

পানছড়িতে গুচ্ছগ্রামে কার্ডধারীর উপর হামলার ঘটনায় আটক-১

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকায় গুচ্ছগ্রামের রেশন কার্ডধারী আমির হোসেন ও তার স্ত্রী এবং তার ছোট ভাই ফারুক হোসেনের উপর হামলাকারী মোঃ ইউসুফ আলীকে আটক করেছে পুলিশ।

আজ রবিবার (২৬ মে) রাত সাড়ে ৯টার দিকে লতিবান এলাকা থেকে তাকে আটক করে পানছড়ি থানা পুলিশ।

আটক মোঃ ইউসুফ আলী নং পানছড়ি সদর ইউপি সদস্য ও মোহাম্মদপুর গুচ্ছগ্রাম প্রকল্পের প্রকল্প চেয়ারম্যান এবং পানছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৩ মে) বিকাল ৪ টার দিকে জেলার পানছড়ি উপজেলায় মোহাম্মদপুর গুচ্ছগ্রামের রেশন কার্ডধারী আমির হোসেন কাউন্টারে গম চাওয়ায় প্রকল্প চেয়ারম্যান ও ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ইউসুফ আলীসহ তার ছেলে ও আত্মীয় স্বজনের হামলায় গুরুতর আহত হয় কার্ডধারী আমির হোসেন, তার স্ত্রী ও তার ছোট ভাই ফারুক হোসেন।

এই ঘটনায় ইউসুফ আলীকে প্রধান করে ৫ জনের নামে এজাহার দায়ের করে কার্ডধারী আমির এর পরিবার। এজাহারের অপর আসামীরা হলো ইউসুফ আলী মেম্বারের ছেলে মোঃ রবিন আলী ও মেম্বারের ছোট বোন জামাই মোঃ আব্দুল মাজেদ।

ট্যাগস :

পানছড়িতে গুচ্ছগ্রামে কার্ডধারীর উপর হামলার ঘটনায় আটক-১

আপডেট সময় : ০১:২৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪