পানছড়িতে প্রধানন্ত্রীর ঈদউপহার পেলো ৮৭টি ভুমিহীন পরিবার
- আপডেট সময় : ০২:৩৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
- / ১০৬০ বার পড়া হয়েছে
পানছড়িতে প্রধানন্ত্রীর ঈদউপহার পেলো ৮৭টি ভুমিহীন পরিবার
মোফাজ্জল হোসেন/খাগড়াছড়ি প্রতিনিধিঃ
মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহ হস্থান্তর করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সারা দেশে একযোগে এ গৃহ হস্থান্তার করেন।
এউপলক্ষে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ৩য় পর্যায়ের ১৬১টি ঘরের মধ্যে ভুমিহীন ও গৃহহীন পরিবারদের মাঝে ভূমিসহ ৮৭টি গৃহ প্রদান কার্যক্রমের উদ্ধোধন করা হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন, সংক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য বাসন্তি চাকমা।
উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এ কার্যক্রমে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, ওসি তদন্ত কামরুজ্জান পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দে প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ এর সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায় কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম পরিচালিত অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন, সরকারী দপ্তরের প্রধান, নির্বাচিত জনপ্রতিনিধিসহ সুবিধাভোগী পরিবারের সদস্যরা।


























