ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

পানছড়িতে ভারতীয় চিনিসহ আটক-৪

Astha DESK
  • আপডেট সময় : ১২:২৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩
  • / ১০৭০ বার পড়া হয়েছে

পানছড়িতে ভারতীয় চিনিসহ আটক-৪

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লোগাং সীমান্তে ৬৫ বস্তা ভারতীয় চিনিসহ একটি ট্রাক্টর জব্দ করেছে ৩ বিজিবি। গতকাল শুক্রবার রাতে দুদুকছড়া এলাকায় ৩ বিজিবি লোগাং জোন এ অভিযান পরিচালনা করে ভারতীয় চিনিসহ আটক করে।

জানাযায়, লোগাং বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার ধনঞ্জয় কুমারের নেতৃত্বে আটক হওয়া চিনিসহ ট্রাক্টরের চালক ও হেলপারকে আটক করা হয়। ৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, আটককৃতরা হলেন ট্রাক্টরের চালক দমদম গ্রামের মোঃ ইদ্রিস আলীর ছেলে আবুল খায়ের (৪৫), মোল্লাপাড়া গ্রামের শহিদ দেওয়ানের ছেলে মোঃ জসিম (৩০), ইব্রাহিমের ছেলে বাবুল মিয়া (৪০) এবং মধ্যনগর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মোঃ রাকিব (২২)। চিনি ও ট্রাক্টরসহ আসামিদের আজ শনিবার পানছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

পাানছড়ি থানার ওসি মোঃ হারুন রশিদ বলেন, আটককৃতদের মামলার মাধ্যমে খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে।

৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম বলেন, সীমান্ত চোরাচালান বন্ধে বাংলাদেশ বর্ডার গার্ড সব সময় সচেতন আছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।

ট্যাগস :

পানছড়িতে ভারতীয় চিনিসহ আটক-৪

আপডেট সময় : ১২:২৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩