ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পিআর পদ্ধতিতে নির্বাচনের আড়ালে চলছে ষড়যন্ত্র

Astha DESK
  • আপডেট সময় : ০৩:০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / ১১৩৯ বার পড়া হয়েছে

পিআর পদ্ধতিতে নির্বাচনের আড়ালে চলছে ষড়যন্ত্র

মোফাজ্জল হোসেন ইলিয়াছ/সাজ্জাদ রায়হানঃ

আগামী জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নেওয়ার আলোচনা চলছে। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই এ নিয়ে বিভিন্ন মহলে বাড়ছে আলোচনা-সমালোচনা। সম্প্রতি জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি সামনে আনলে এর ঘোর বিরোধিতা করছে বিএনপি।

বিএনপির শীর্ষ নেতারা সোমবারের (৩০ জুন) বিভিন্ন কর্মসূচিতেও বিষয়টি নিয়ে কথা বলেন। পাশাপাশি কারো ধমকের কারণে সুষ্ঠু নির্বাচন ব্যাহত হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর চীন সফর শেষে বলেন, নির্বাচন-ঐকমত্য নিয়ে চলছে ‘চক্রান্ত-ষড়যন্ত্র’, তবে তা সফল হবে না। চীন পরবর্তি নির্বাচিত সরকারের সাথে কাজ করতে আগ্রহী। বাংলাদেশ কারও একক মালিকানার সম্পত্তি নয়। এক বছর আগে আওয়ামী লীগ সেটাই ভাবতে গিয়ে তার ফল ভোগ করেছে। এখনও কেউ যদি একই ভ্রান্ত ধারণা পোষণ করে, তবে সেটা হবে মারাত্মক ভুল।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আবদুল মঈন খান বলেন, পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন হতে পারে, তবে সেটিকে ঘিরে যদি কেউ দেশের জনগণের গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে দ্বন্দ্ব তৈরি করতে চায়, তাহলে বলা যায় তারা প্রকৃতপক্ষে বাংলাদেশের মূল আদর্শে বিশ্বাস করে না।

সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সভায় মঈন খান আরও বলেন, আজ যারা বড় বড় কথা বলে, তাদের অনেকেই ভুলে যান, এই দেশের গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছে ছাত্রসমাজ, যার ৮০-৯০ শতাংশই বিএনপির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছে।

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিও পিআর পদ্ধতিতে নির্বাচনের আড়ালে ষড়যন্ত্র দেখছেন বলে মন্তব্য করেছেন। তিনি পিআর পদ্ধতির নির্বাচনে কারা লাভবান হবে তা ভাবার পরামর্শ দেন। অনেক রাজনৈতিক দলের ৩০০ আসনে মনোনয়ন দেওয়ার লোক নেই। নির্বাচন বিলম্বিত হলে গণতন্ত্র সংকটের মধ্যে পড়ে যাবে। বাংলাদেশে অস্থিতিশীলতার শঙ্কার কথাও উল্লেখ করেন।

বিএনপির এই নেতা বলেন, রাজনৈতিক বন্ধুত্ব ভুলে গিয়ে একটি দল বিএনপির বিরুদ্ধে কথা বলবে, এটা আমরা আশা করি না। দেশের বর্তমান অবস্থায় রাজনৈতিক দলগুলো বেশ অস্বস্তির মধ্যে রয়েছে।

ট্যাগস :

পিআর পদ্ধতিতে নির্বাচনের আড়ালে চলছে ষড়যন্ত্র

আপডেট সময় : ০৩:০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫