ঢাকা ০১:০৫ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর নিকট দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জবি শিক্ষক সমিতির

Astha DESK
  • আপডেট সময় : ০৫:২২:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩
  • / ১০৯১ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর নিকট দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জবি শিক্ষক সমিতির

তানভীর আহমেদ/জবি প্রতিনিধিঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ড. মো. নজরুল ইসলামের উপর হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে জবি শিক্ষক সমিতি। অভিযুক্ত চেয়ারম্যান ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি তুলে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন শিক্ষক নেতারা।

আজ ৭ মে (রবিবার ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে দুপুর ১২টা ৩০ মিনিটে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে জবি শিক্ষক সমিতি।

মানববন্ধনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. লুতফর রহমান হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, কোনো শিক্ষককে নির্যাতন করা হয় তবে আমরা বসে থাকতে পারি না। শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষকের মর্যাদাকে সমুন্নত রাখতে হবে।

এসময় অভিযুক্ত চেয়ারম্যান ও মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ সহ সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান তিনি।

ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল অদুূদ বলেন, অধ্যাপক নজরুল ইসলামের উপর যে নেক্কারজনক হামলা করা হয়েছে তা দেশের আর কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের উপর বিগত সময়ে হয়েছে বলে আমার জানা নেই। আমার বিভাগের সহকর্মীর উপর এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ঘটনার সাথে সম্পৃক্ত সকলের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, ভুক্তভোগী নজরুল ইসলাম খুলনার কয়রা উত্তরচক আমিনিয়া বহুমুখী কামিল মাদরাসার অধ্যক্ষ নিয়োগে দায়িত্বপালনে স্থানীয় চেয়ারম্যান এবং মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল্লাহ্ আল মাহমুদ কর্তৃক হামলার শিকার হন।গতকাল শুক্রবার (৫ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দেয়াড়া গ্রামের মহারাজপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদের বাড়িসংলগ্ন রাস্তার ওপরে এ ঘটনা ঘটে। পরবর্তীতে ৬ মে লিখিত প্রতিবাদলিপিতে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন জবি শিক্ষক সমিতি।

ট্যাগস :

প্রধানমন্ত্রীর নিকট দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জবি শিক্ষক সমিতির

আপডেট সময় : ০৫:২২:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩