ফরিদপুরের খান বাহাদুর জমিদার বাড়ি পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনার
- আপডেট সময় : ১১:৫০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
- / ১০৭০ বার পড়া হয়েছে
ফরিদপুরের খান বাহাদুর জমিদার বাড়ি পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনার
মামুনুর রশীদ/আলফাডাঙ্গা প্রতিনিধিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ গ্রামের ঐতিহ্যবাহী খান বাহাদুর জমিদার বাড়ি ও জামে মসজিদ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকশন। আজ শুক্রবার (৩১ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে ব্রিটিশ হাই কমিশনার উপজেলার আকর্ষণীয় ডিজাইনে নির্মিত মসজিদটি পরিদর্শন করেন। এর আগে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকশনকে ফুল দিয়ে শুভেচ্ছা ও বরণ করেন উপজেলা প্রশাসন।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার বুড়াইচ গ্রামে ঐতিহ্যবাহী খান বাহাদুর জমিদারের নানা ঘটনাবলীর পাশাপাশি মসজিদের অতীত ও বর্তমান ইতিহাস সম্পর্কে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকশনকে অবহিত করা হয়। পরে জমিদার খান বাহাদুরের বাড়ি ও মসজিদ ঘুরে ঘুরে দেখেন রবার্ট চ্যাটার্টন ডিকশনের সহধর্মিনী মিস তেরেসা আলবার্ট পরিবার।
এ সময় ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছিন কবির, উপজেলা চেয়ারম্যান একে এম জাহিদুল হাসান জাহিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর, খান বাহাদুরের বংশোধর আর্কিটেক প্রকৌশলী মেরিনা তাবাচ্ছুম উপস্থিত ছিলেন।
আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান একে এম জাহিদুল হাসান জাহিদ সাংবাদিকদের বলেন, পরিদর্শন শেষে ব্রিটিশ হাই কমিশনার সন্তোষ প্রকাশ করেন। আমরা এলাকাবাসী কৃতজ্ঞতার সাথে খান বাহাদুরের বংশোধর আর্কিটেক প্রকৌশলী মেরিনা তাবাচ্ছুম উপস্থিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করি। ঐতিহ্যবাহী খান বাহাদুর জমিদ বাড়ি আমাদের এলাকার ইতিহাস ঐতিহ্যর প্রতিক হওয়ায় আমরা গর্বিত।
উল্লেখ্য খান বাহাদুরের কোন বংশধর এ বাড়িতে বসবাস করেন না। ওই এলাকার মিলন নামে একজন কেয়ারটেকার বাড়িটি দেখাশুনা করেন। খান বাহাদুরের বংশধররা ঢাকাসহ দেশের বাইরে অবস্থান করেন বলে জানা গেছে।

















