ঢাকা ০২:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী Logo হাতিয়ায় ধর্ষণের অভিযোগ সঠিক নয়, দাবি পুলিশের Logo বিক্ষোভের ডাক দিল ১১ দলীয় জোট Logo চাঁদাবাজির অভিযোগে বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নবনির্বাচিত এমপি Logo গনদাবীতে পরিণত হচ্ছে ওয়াদুদ ভুইয়াকে মন্ত্রী করার দাবী Logo এআই ইম্প্যাক্ট সামিটের জন্য শপথে আসছেন না নরেন্দ্র মোদি

ফরিদপুরের ২০৭৮ কেন্দ্রে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল

Astha DESK
  • আপডেট সময় : ০৪:৩৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
  • / ১০৫৭ বার পড়া হয়েছে

ফরিদপুরের ২০৭৮ কেন্দ্রে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুর জেলার সদর উপজেলসসহ অপারপর নয়টি উপজেলা ও ৬টি পৌরসভার আওতায় ২ হাজার ৭৮টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রং ভিটামিন-এ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী বা পাঁচ বছরের নীচের সকল শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সোমবার (১২ জুন) সকাল ১১ টায় সাংবাদিকদের সাথে ফরিদপুর সদর হাসপাতাল হল রুমে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন সভায় ডেপুটি সিভিল সার্জন শাহ মুহাম্মদ বদরুদ্দোজা এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আগামী ১৮ জুন ফরিদপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। এদিন ফরিদপুর জেলার মোট ২ হাজার ৭৮টি টিকা কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রং ভিটামিন এ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

জেলার মোট জনসংখ্যা ২২ লাখ ৯০ হাজার ৮৬২ জন উল্লেখ করে জানানো হয় এর মধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৪ লাখ ৫ হাজার। ১২ থেকে ৫৯ মাস শিশু বয়সী শিশুর সংখ্যা ২ লাখ ৬৪ হাজার ৫০৩ জন। জেলার মোট উপজেলা নয়টি ও পৌরসভা ছয়টি। জেলার ৮১ টি ইউনিয়নে ওয়ার্ডের সংখ্যা ২ হাজার ৪৩ টি।

এবছর ক্যাম্পেইন উপলক্ষে স্বেচ্ছাসেবীর সংখ্যা ২ হাজার ৮৬৩ জন। জেলা পর্যায়ে তদারকি টিমের সংখ্যা ৯টি। প্রথম শ্রেণীর সুপারভাইজার সংখ্যা ৩০৬ জন, দ্বিতীয় শ্রেণীর সুপারভাইজার সংখ্যা ৬৪ জন। তারা সবাই ওইদিন নিজ নিজ দায়িত্ব পালন করবেন।
এছাড়া স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা সকল কার্যক্রমে অংশগ্রহণ করবেন। এসময় সরকারি জাতীয় কার্যক্রম সফল করার জন্য সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন ডেপুটি সিভিল সার্জন শাহ মুহাম্মদ বদরুদ্দোজা।

ফরিদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শংকর ও ফরিদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি সঞ্জীব দাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মূল প্রতিবেদন উত্থাপন করেন মাহফুজুল ইসলাম।

ট্যাগস :

ফরিদপুরের ২০৭৮ কেন্দ্রে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল

আপডেট সময় : ০৪:৩৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩