ঢাকা ০২:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী Logo হাতিয়ায় ধর্ষণের অভিযোগ সঠিক নয়, দাবি পুলিশের Logo বিক্ষোভের ডাক দিল ১১ দলীয় জোট Logo চাঁদাবাজির অভিযোগে বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নবনির্বাচিত এমপি Logo গনদাবীতে পরিণত হচ্ছে ওয়াদুদ ভুইয়াকে মন্ত্রী করার দাবী Logo এআই ইম্প্যাক্ট সামিটের জন্য শপথে আসছেন না নরেন্দ্র মোদি

ফরিদপুরে কমিশন রেটেই ঔষুধ ক্রয় করতে পারবে ক্রেতারা

Astha DESK
  • আপডেট সময় : ১২:২৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
  • / ১০৬৫ বার পড়া হয়েছে

ফরিদপুরে কমিশন রেটেই ঔষুধ ক্রয় করতে পারবে ক্রেতারা

মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ

অবশেষে ফের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কমিশন ভিত্তিক ঔষধ ক্রয় করতে পারছেন ক্রেতারা। বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি ফরিদপুর জেলা শাখা কতৃক ঔষধের দাম সর্বোচ্চ খুচরা মূল্যে বিক্রি করতে ফার্মেসী মালিকদের বাধ্য করা এবং গত ফেব্রুয়ারিতে হতে সকল ফার্মেসি মালিককে এমআরপি মূল্যে ওষুধ বিক্রি করার জন্য সমিতির পক্ষ থেকে অলিখিত বিশেষ নির্দেশনা জারি করা হয়েছিল সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সমিতিটি।

অতএব দোকানীরা কমিশন রেটে অথবা এমআরপি মূল্যের থেকে ছাড় দিয়ে সকল প্রকার ঔষধ বিক্রি করতে পারবেন।

আজ বুধবার (২৪ মে) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন, জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতৃবৃন্দ ও ঔষধ সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থানকারী সংগঠন সমূহের সাথে যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, এখন থেকে ঔষধ বিক্রেতারা পূর্বের ন্যায় ক্রেতার নিকট থেকে কিছু টাকা কম রাখা বা কমিশন দিতে পারবেন। এতে ড্রাগিস্ট এন্ড কেমিস্ট সমিতির পক্ষ থেকে কোন ধরনের বাধা দেওয়া হবে না।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবীরের সভাপতিত্বে ভোক্তা অধিদপ্তর ফরিদপুর এর সহকারী পরিচালক সোহেল শেখ,‌ ফরিদপুর চেম্বার অ্যান্ড কমার্সের পরিচালক ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম চৌধুরী, ফরিদপুর জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মাজহারুল ইসলাম চঞ্চল, সহ-সভাপতি মোঃ রনি ইসলাম, ফরিদপুর বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলী হাসান বনি, বাতিঘর ফরিদপুরের পরিচালক ইঞ্জিনিয়ার আলী আহমেদ পারভেজ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ফরিদপুরের সাধারণ সম্পাদক রুম্মন চৌধুরি, ব্লাড ব্যাংক ফরিদপুরের সভাপতি খায়রুল ইসলাম রোমান এসময় উপস্থিত ছিলেন।

ট্যাগস :

ফরিদপুরে কমিশন রেটেই ঔষুধ ক্রয় করতে পারবে ক্রেতারা

আপডেট সময় : ১২:২৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩