ফরিদপুরে ১০ দফা দাবীতে বিএনপির সমাবেশ
- আপডেট সময় : ১১:৫৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩
- / ১০৫১ বার পড়া হয়েছে
ফরিদপুরে ১০ দফা দাবীতে বিএনপির সমাবেশ
মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির আয়োজনে বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত থানা রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক।
জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছার সভাপতিত্বে ও সদস্য সচিব একে কিবরিয়া স্বপনের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন, বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা জহুরুল হক শাহাজাদা মিয়া, শাহ মোঃ আবু জাফর, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু, কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ঢাকা উত্তর মহিলা দলের সভাপতি চৌধুরী নায়াব ইউসুফসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
















