ফুলতলায় অস্ত্র ও ৯ গুলিসহ দুই যুবক আটক
- আপডেট সময় : ০৩:২৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- / ১০২৬ বার পড়া হয়েছে
ফুলতলায় অস্ত্র ও ৯ গুলিসহ দুই যুবক আটক
খুলনা প্রতিনিধিঃ
খুলনার ফুলতলায় গোপন সংবাদের ভিত্তিতে ৩টি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলিসহ ২ যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকাল ৫ টায় উপজেলা বিদ্যুৎ অফিস সংলগ্ন বালিরঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
ফুলতলা থানার এস আই সফিউজ্জামান বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বালিরঘাট এলাকায় অস্ত্র বেচাকেনার একটি চক্র সেখানে অবস্থান করছে। তাৎক্ষনিক ভাবে সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করতে সক্ষম হই।
আটককৃরা হলেন: খুলনা জেলার ফুলতলা উপজেলার দামোদর কলোনি পাড়ার বাসিন্দা
সেলিম শেখের ছেলে তরিকুল ইসলাম সুমন শেখ (২৩) ও খুলনা জেলার খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট এলাকার বাসিন্দা নাজমুল আহমেদ চৌধুরীর ছেলে তানভীর চৌধুরী (২৪)। এসময় তাদের কাছ থেকে ১টি দোনলা বন্দুক ২টি বিদেশি রিভলবার ৯ রাউন্ড গুলি উদ্ধার করে।
এব্যাপারে ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বলেন, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ার করা হয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ



















