ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

ফেব্রুয়ারিতে পাকিস্তানে নির্বাচন

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৫১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
  • / ১০৬৭ বার পড়া হয়েছে

ফেব্রুয়ারিতে পাকিস্তানে নির্বাচন

আন্তর্জাতিক ডেস্কঃ

আগামী বছরে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। যদি নির্বাচন সীমানা নির্ধারণের কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ হয়ে যায় তাহলে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের আগেই নির্বাচন হতে পারে। খবর এক্সপ্রেস ট্রিবিউন

বুধবার পাকিস্তানের রাজনৈতিক দল আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন দেশটির প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজা। সেই বৈঠকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি।

এএনপির প্রতিনিধিদলকে আশ্বস্ত করে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, ভোটারতালিকা হালনাগাদ ও নির্বাচনী আসন বিন্যাসের কাজে কোনোভাবেই দীর্ঘসূত্রিতাকে প্রশ্রয় দেওয়া হবে না, চেষ্টা করা হবে সর্বোচ্চ সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই কাজ শেষ করে নির্বাচনের তফিসিল ঘোষণা করার। আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে নির্বাচনী আসনবিন্যাসের কাজ শেষ করার লক্ষ্য নিয়েছে সরকার।

পাকিস্তানের সংবিধানে নির্বাচিত সরকার তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের ৯০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী গত ৯ আগস্ট প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নির্দেশে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। এরপর ১২ আগস্ট ক্ষমতা গ্রহণ করেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার হোসেন কাক্কার। সূত্র-পাকিস্তানী গনমাধ্যম ডন।

ট্যাগস :

ফেব্রুয়ারিতে পাকিস্তানে নির্বাচন

আপডেট সময় : ০৯:৫১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩