ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

ফেসবুক লাইভ, সেই এএসআই বরখাস্ত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:২১:০০ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
  • / ১০৮৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:

হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে বক্তব্য দেন এএসআই গোলাম রাব্বানী। এ ঘটনায় রোববার (৪ এপ্রিল) তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

সোমবার সকালে কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এএসআই গোলাম রাব্বানীর গ্রামের বাড়ি দিনাজপুর জেলায়। তিনি কুষ্টিয়ার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন। প্রত্যাহারের আগের দিন শনিবার (৩ এপ্রিল) ওই কর্মকর্তা পুলিশের পোশাক পরে ফেসবুক লাইভে আসেন। পরে তার লাইভটি ভাইরাল হয়ে যায়।

পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. মুহিদ উদ্দিন গণমাধ্যমকে জানান, গোলাম রাব্বানীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এছাড়া পেশার বাইরে গিয়ে কেন অপেশাদার আচরণ করেছেন- এটি জানতে কুষ্টিয়ার পুলিশ সুপারকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।

ট্যাগস :

ফেসবুক লাইভ, সেই এএসআই বরখাস্ত

আপডেট সময় : ০১:২১:০০ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১