ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

বগুড়ায় ফাঁদে ফেলে অপহরণ, আটক-৬

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৫৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
  • / ১০৬০ বার পড়া হয়েছে

বগুড়ায় ফাঁদে ফেলে অপহরণ, আটক-৬

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় ফাঁদে ফেলে পর অপহরণ করে মুক্তিপণ দাবীকারী দলের ৬ জনকে আটক করেছে পুলিশ ও ডিবি পুলিশ। সোমবার তাদেরকে আটক করা হয়। অপহৃত এর ব্যবহৃত মোটরসাইকেলও আটক করা হয়। পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী এ তথ্য নিশ্চিত করেছে।

অপহৃত মোঃ তাজনুর আহম্মেদ রানা (৩০) এর পিতা মোঃ পুটু মিয়া মোল্লা বালেন, তার ছেলে মোঃ তাজনুর আহম্মেদ রানা (৩০) ও তার ছেলের বন্ধু শাজাহানপুর উপজেলার বাঁশবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামের মোঃ শামীম হোসেন ছেলে মোঃ শরিফুল ইসলাম (২৮), ২রা এপ্রিল/২৩ সন্ধ্যা ৭ টার দিকে মাঝিড়া বাজারে যাওয়ার কথা বলে আমার ছেলের ব্যবহৃত মোটরসাইকেল যোগে নিজ বাড়ী হতে বাহির হয়। পরবর্তীতে একই তারিখ রাত্রী অনুমান সাড়ে ৯টায় মোঃ রানা এর মোবাইল হতে অন্য ছেলে মোঃ রাজু এর মোবাইল নাম্বারে ফোন দিয়ে জানায় যে, তাকে কয়েকজন লোক অপহরন করে আটক করে রেখেছে এবং মুক্তিপন হিসেবে তাৎক্ষনিকভাবে ২ লাখ টাকা দুইটি ভিন্ন ভিন্ন বিকাশ দিয়ে উক্ত নাম্বারে দিতে বলে। মুক্তিপনের টাকা দিলে তার ছেলেকে ছেড়ে দিবে বলে জানায়।

পুটু মিয়া মোল্লা আরও জানান, এতটাকা কিভাবে দিবো এবং এত রাঁতে বিকাশের দোকানও বন্ধ। তখন তার ছেলে মোঃ রানা এর ফোন হতে বার বার তার ছেলে মোঃ রাজু এর নাম্বারে ফোন দিয়ে টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে এবং তার ছেলে ভিকটিম মোঃ রানাকে মারপিটসহ প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করছে।

এ অভিযোগের ভিত্তিতে বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম, পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরাফত ইসলাম এর তত্তাবধানে ডিবি বগুড়া’র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়া ও শাজাহানপুর থানার একটি যৌথ টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩ রা এপ্রিল/২৩ রাত্রী আড়াইটা হতে বিভিন্ন সময়ে বগুড়া জেলার সদর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণ পূর্বক মুক্তিপন আদায়কারী চক্রের ২ সদস্যকে আটক করে।

পরবর্তীতে আটককৃতদের দেওয়া তথ্য মোতাবেক ডিবি বগুড়া এর একটি টিম একই তারিখ রাঁত ব্যাপী বগুড়া সদর ও শাজাহানপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণ চক্রের মূলহোতাসহ ঘটনার সহিত সরাসরি জড়িত ৬ জনকে আটক করে ও অপহৃত ভূক্তভোগিদের অক্ষত অবস্থায় উদ্ধারসহ ভূক্তভোগির ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে।

আটককৃতরা হলো-মোঃ কোরবান আলী (৩০) পিতা-মৃত আতাবুল্লাহ, সাং-পুরান বগুড়া, শ্রী তাপস চন্দ্র সরকার (২৬) পিতা-শ্রী রতন চন্দ্র সরকার, সাং-পুরান বগুড়া, মোঃ জান্নাতুল ফেরদৌস সাব্বির (২৪) পিতা- মোঃ সামসুল হক, সাং-সুত্রাপুর গোহাইল রোড, মোঃ শহিদ হাসান (২০) পিতা-মোঃ আমজাদ হোসেন, সাং-পুরান বগুড়া বটতলা, শাহরিয়ার আহমেদ শান্ত (২১) পিতা-মোঃ জাহাঙ্গীর আলম, সাং-পুরান বগুড়া শেরেবাংলা নগর, সকলের থানা-বগুড়া সদর, মোছাঃ রেশমা খাতুন (৩৮) পিতা-মৃত আঃ সাত্তার, স্বামী-মৃত কালাম, সাং-রামচন্দ্রপুর, (এ/পি-মাদলা), থানা-শাজাহানপুর, সকলের জেলা-বগুড়া।

উল্লেখ্য, ধৃত মোঃ কোরবান আলী এর বিরুদ্ধে ইতিপূর্বে নারী ও শিশু নির্যাতন দমন আইন, চাঁদাবাজি ও মাদক মামলাসহ ৭ টি মামলা রয়েছে।

বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, আটককৃতদের বিরুদ্ধে বগুড়া জেলার শাজাহানপুর থানায় মামলা রুজু পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতকদের আটকের জন্য অভিযান চলমান রয়েছে।

ট্যাগস :

বগুড়ায় ফাঁদে ফেলে অপহরণ, আটক-৬

আপডেট সময় : ০৩:৫৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩