বগুড়ায় যুবকের ছিন্নবিন্ন মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৭:১১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
- / ১০৬২ বার পড়া হয়েছে
বগুড়ায় যুবকের ছিন্নবিন্ন মরদেহ উদ্ধার
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া জেলার আদমদীঘিতে ছিন্নবিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৬ জুলাই) দুপুরে আদমদীঘি থানা পুলিশ আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের থলপাড়া মৌজার কাশাগাড়ি নামক জলাশয়ের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
জলাশয়ের ধারে থেকে শিয়ালে খাওয়া অজ্ঞাত এই যুবকের মরাদেহ উদ্ধার করা হয়। তার আনুমানিক বয়স ২৪ থেকে ৩০ বছরের মধ্যে হবে। মরদেহের মাথাসহ শরীরের কোমর পর্যন্ত শিয়ালে খেয়েছে। শুধু পরনে ছিল একটি নেভি ব্লু জিন্সের প্যান্ট ও পাশে পড়ে ছিল কমলা রংয়ের রবারের জুতা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার দুপুরে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির থলপাড়া গ্রামের উত্তরে কাশাগাড়ি নামক জলাশয়ের পাড়ে স্থানীয়রা এক অজ্ঞাত যুবকের বিচ্ছিন্ন মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেন। এরপর পুলিশ দুপুর ২ টায় ঘটনাস্থলে পৌঁছে শিয়ালে খাওয়া অজ্ঞাত ওই যুবকের কোমর থেকে মাথা পর্যন্ত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেন। তার মাথার খুলি দেহ থেকে প্রায় ২০ ফিট দূরে পাওয়া যায়।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করার পর তাকে হত্যা করা হয়েছে কিনা সেটা জানা যাবে। তিনি আরো জানান, বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

















