ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর Logo বিএনপি’র প্রতি আমার অভিমান শুরু হতে চলেছে-রব রাজা

বঙ্গবন্ধুর পথ ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ইসলামের জন্য কাজ করছেন, মেয়র জন

News Editor
  • আপডেট সময় : ০২:৩৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
  • / ১১২৪ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধুর পথ ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ইসলামের জন্য কাজ করছেন, মেয়র জন

এস এম স্বাধীন, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র এ্যাড.পারভেজ রহমান জন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান আমাদের একটি স্বাধীন দেশ দিয়েছেন, সেই সাথে ইসলাম প্রচার প্রসারের লক্ষ্যে নিজের চিন্তা চেতনা থেকে ইসলামিক ফাউণ্ডেশন প্রতিষ্ঠিত করেছেন। আজ বঙ্গবন্ধুর পথ ধরে তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে নিজেস্ব অর্থায়নে জেলা ও উপজেলায় ৫৬০ টি মডেল মসজিদ ও ইসলামিক রিসার্চ সেন্টার নির্মাণ করা হচ্ছে।

মডেল মসজিদ নির্মাণে কাজও শেষ পর্যায়। কিছু দিনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মডেল মসজিদ গুলো উদ্বোধন করবেন। সোমবার রাতে শরীয়তপুরে খান জাহান আলী (রঃ) জামে মসজিদ ও কাগদী দক্ষিণ পাড়া যুবসমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শরীয়তপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র এ্যাড.পারভেজ রহমান জন একথা বলেন। তিনি আরো বলেন , প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করছেন।

পদ্মা সেতুর মতো এত বড় একটা প্রকল্প সাহসের সঙ্গে তৈরি করার উদ্যোগ নিয়েছেন। শুধুমাত্র বঙ্গবন্ধুকন্যা বলেই দেশের উন্নয়নে এত বড় বড় চ্যালেঞ্জ হাতে নিয়েছেন। ওয়াজ বাস্তবায়ন কমিটির সভাপতি আব্দুল হাকিম মাদবরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর হোসেন মোঃ আলমগীর, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ শেখ, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর কেএম পলাশ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রুহুল আমিন মাদবর,খান জাহান আলী (রঃ) জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের পাতা পত্রিকার ব্যুরো চীফ মোহাম্মদ জামাল মল্লিক, জেলা যুবলীগের অন্যতম নেতা মতিউর রহমান মামুন, মোঃ বোরহান মুন্সি, মোঃ আতিকুর রহমান ঢালী, মোঃ মিজান মাদবর, জামাল বেপারী, মামুন মাদবর, রিয়াজুল মাদবর, তানভীর ইসলাম মল্লিক, যুবলীগ নেতা রনি সরদার, জেলা ছাত্রলীগ নেতা জাহিদ হাসান বাপ্পি প্রমুখ।

ট্যাগস :

বঙ্গবন্ধুর পথ ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ইসলামের জন্য কাজ করছেন, মেয়র জন

আপডেট সময় : ০২:৩৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১