ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় ছাত্রলীগের শ্রদ্ধা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:৪৬:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৬৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটির নেতারা।

বৃহস্পতিবার ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির নেতারা। পরে তারা স্বাধীনতার মহান স্থপতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।

এ সময় ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং জাতির পিতার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালি জাতির অনুপ্রেরণা। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আমাদের অভিভাবক শেখ হাসিনা জাতির পিতার স্বপ্নের দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করেছেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সমৃদ্ধির দিকে। বাংলাদেশ ছাত্রলীগের নেতারা জাতির পিতার আদর্শ ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া আন্দোলন সংগ্রামের মহাকাব্যিক পথচলার গর্বিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ পরিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। বাংলাদেশ ছাত্রলীগের নেতাদের সঙ্গে নিয়ে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তিযুদ্ধের চেতনায় জাতির পিতার নির্দেশিত পথকে বাস্তবায়নে বাংলাদেশ ছাত্রলীগ কার্যক্রম চালিয়ে যাবে।

ট্যাগস :

বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় ছাত্রলীগের শ্রদ্ধা

আপডেট সময় : ১২:৪৬:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১