ঢাকা ০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ইয়াস

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
  • / ১০৫১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আরও শক্তিশালী হয়ে সমুদ্রে একই এলাকায় অবস্থান করছে। সমুদ্র বন্দরগুলো দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৫ মে) ভোরে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, সোমবার সন্ধ্যা ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৫৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৫৯০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৮৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

[irp]

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছে সাগর বিক্ষুব্ধ অবস্থায় আছে। দেশের চার সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত নামিয়ে ২ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

[irp]

ট্যাগস :

বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ইয়াস

আপডেট সময় : ১২:০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১