ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে ববি শিক্ষার্থীরা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০২:২৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৯৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় কেউ গ্রেফতার না হওয়ায় ফের মহাসড়ক অবরোধ ও মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বিক্ষোভ করে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যায় শিক্ষার্থীরা একই সড়কে মশাল মিছিল বের করে।

আন্দোলনে অংশ নেয়া বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৩-১৪ শিক্ষা বর্ষের শিক্ষার্থী রক্তিম হাসান অমিত হাসানসহ একাধিক শিক্ষার্থী জানান, হামলার ঘটনার পর ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এ পর্যন্ত একজন হামলাকারীও গ্রেফতার হয়নি। গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে দায়সারা একটি মামলা করা হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে হামলার নেতৃত্বদানকারী তিনজনের নাম বলা হয়েছিল। তবে অজ্ঞাত কারণে তাদের নাম মামলায় উল্লেখ করা হয়নি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সুপ্রভাত হালদার জানান, ‘হামলাকারীদের গ্রেফতোরের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে। তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’

উল্লেখ্য, বাস শ্রমিকদের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে নগরীর রূপাতলী হাউজিং এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেশ কয়েকটি মেসে হামলা চালানো হয়। এতে ১২ থেকে ১৫ জন শিক্ষার্থী আহত হন। এদের মধ্যে বেশ কয়েকজনকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

ট্যাগস :

বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে ববি শিক্ষার্থীরা

আপডেট সময় : ০২:২৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১