ঢাকা ১০:৪০ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাউফলে ভাইয়ের হাতে ভাই খুন

Astha DESK
  • আপডেট সময় : ০৬:৫৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
  • / ১০৮০ বার পড়া হয়েছে

বাউফলে ভাইয়ের হাতে ভাই খুন

মোঃ রবিউল/বাউফল প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফলে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছে আপন বড় ভাই।

আজ সোমবার (৬ নভেম্বর) দুপুরে বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৌলভী বাড়িতে ঘটে এ ঘটনা। নিহতের নাম মোঃ রুহুল আমিন (৫৫)।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ২নং ওয়ার্ডের মোঃ হাফেজ মৌলভির দুই ছেলে রুহুল আমিনের (৫৫) সাথে ছোট ভাই রেজাউলের (৫০) জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন দুপুরে দুই ভাইয়ের মধ্যে এসব নিয়ে কথা কাটাকাটি শুরু হলে এক পর্যায়ে উভয়েই সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং একে অপরকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে। এ ঘটনায় তাদের ভাগ্নে রুবেল (৩৫) গুরুত্বর জখম হয়।

পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে বাউফল উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রুহুল আমিনকে মৃত ঘোষণা করেন।

এঘটনায় গুরুত্বর আহত রেজাউল ও মোঃ রুবেলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক দিবা দেবনাথ বলেন, নিহত রুহুলের শরিরে বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছারা গুরুত্বর আহত অবস্থায় বাকি ২জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বাউফল থানার ওসি এটিএম অরিচুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

বাউফলে ভাইয়ের হাতে ভাই খুন

আপডেট সময় : ০৬:৫৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩