ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

বাগেরহাটে পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরীফ পোড়ানোর ঘটনায় আটক-১

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:৪২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
  • / ১০৫১ বার পড়া হয়েছে

বাগেরহাটে পবিত্র ধর্মগ্রন্থ  কুরআন পোড়ানোর ঘটনায় রিশাদ চৌধুরী (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১৩ নভেম্বর) বিকালে বাগেরহাটের পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক রিশাদ চৌধুরী বাগেরহাট সদরের গোবরদিয়া গ্রামের মহব্বত চৌধুরীর ছেলে।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের মুখপাত্র পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, রোববার বিকালে নরসিংহ দত্তের বেড় আলামিন জামে মসজিদ থেকে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ ও একটি খুৎবার বই নিয়ে রিশাদ চৌধুরী পঞ্চমালা গ্রামের পঞ্চাখাজা খালের দক্ষিণ পাড় চরের উপরে নিয়ে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি স্থানীয় লোকজন টের পেয়ে পবিত্র কুরআন শরীফের আগুন নিভায় এবং পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ সুপার ঘটনাস্থলে পৌছে সংগীয় অফিসার-ফোর্সসহ অভিযান পরিচালনা করে ঘটনার সাথে সংশ্লিষ্ট মোঃ রিশাদ চৌধুরীকে আটক করে পুলিশ হেফাজতে নেন। এসময় আংশিক পোড়ানো অবস্থায় কুরআন শরীফ ও একটি খুৎবার বই উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সে জানায়, জনৈক এক কবিরাজ তাকে পরামর্শ দেয় সে যদি পবিত্র কুরআন শরীফ পুড়িয়ে ফেলে তাহলে তার শারীরিক অসুস্থতা সেরে যাবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

নিজস্ব প্রবিবেদক/আস্থা

ট্যাগস :

বাগেরহাটে পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরীফ পোড়ানোর ঘটনায় আটক-১

আপডেট সময় : ১১:৪২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২