ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বান্দরবানে আলীকদমে বন্য হাতির আক্রমণে নিহত ২

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:২৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১
  • / ১০৬৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

বান্দরবানের আলীকদম উপজেলার রেফার ফাঁড়ি এলাকায় বন্য হাতির আক্রমণে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার রাত আড়াইটার দিকে একদল বন্য হাতি ওই এলাকার মেম্বার পাড়ার লোকালয়ে হানা দিলে হাতির আক্রমণের শিকার হয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে মেম্বারপাড়া এলাকায় ছয় থেকে সাতটি বন্য হাতির দল লোকালয়ে হানা দিলে সেখানে হাতি তাড়াতে গিয়ে দুজন নিহত ও একজন আহত হন। নিহতদের লাশ পুলিশ উদ্ধার করেছে।উল্লেখ্য, ওই এলাকায় বেশ কিছু দিন ধরে একটি বন্য হাতির দল অবস্থান করছে ও প্রায় সময়ই লোকালয় হানা দিয়ে ক্ষতি সাধন করছে।

ট্যাগস :

বান্দরবানে আলীকদমে বন্য হাতির আক্রমণে নিহত ২

আপডেট সময় : ০৫:২৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১