ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বারহাট্টায় ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত

Astha DESK
  • আপডেট সময় : ০৬:৪১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
  • / ১০৬৪ বার পড়া হয়েছে

বারহাট্টায় ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত

নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনার বারহাট্টায় ইটবোঝাই ট্রাকের নীচে চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছে। আজ মঙ্গলবার (১১জুলাই) সকালের দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলো, নেত্রকোণা সদর উপজেলার বাহিরচাপড়া গ্রামের আবু বকরের ছেলে হৃদয় মিয়া (২২) ও রতন মিয়ার ছেলে ইমন মিয়া (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নেত্রকোনা থেকে ছয় হাজার ইট নিয়ে একটি হেভিলোড ট্রাক কলমাকান্দার দিকে যাচ্ছিল। উত্তর নিশ্চিন্তপুর এলাকায় পৌঁছানোর পর অন্য একটি ট্রাককে ওভার ট্যাক করার সময় দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শ্রমিক ট্রাকের ইটের উপর ত্রিপাল বিছিয়ে ঘুমাচ্ছিলেন। তারা ইটের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডের কর্মীরা স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

বারহাট্টায় ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত

আপডেট সময় : ০৬:৪১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩