ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাড়তে পারে ঈদের ছুটি

Astha DESK
  • আপডেট সময় : ১২:১৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
  • / ১০৩৫ বার পড়া হয়েছে

বাড়তে পারে ঈদের ছুটি

স্টাফ রিপোর্টারঃ

বাড়তে পারে ঈদের ছুটি। আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটি পবিত্র ঈদুল আজহার ছুটি এক দিন বাড়ানোর পক্ষে মত দেওয়ায় এই সুযোগের সৃষ্টি হয়েছে। এ ঈদে ছুটি বাড়বে কি না, এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠক থেকে সিদ্ধান্ত আসতে পারে আজ।

আজ সোমবার (১৯ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্টিত হবে। বৈঠক থেকেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

রোববার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাবিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে। এটি প্রস্তাব, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।

মন্ত্রিসভায় এ সুপারিশ অনুমোদন পেলে ঈদের ছুটি হবে আগামী ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত। এর পরদিন ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ঈদের ছুটি হবে পাঁচদিন।

এদিকে পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে তা জানতে আজ সোমবার বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বশেষ গত ঈদুল ফিতরে একদিন ছুটি বাড়ানোর অনুমোদন দেয় মন্ত্রিসভা। রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল (শনিবার) ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা তৈরি করা হয়েছিল। সে অনুযায়ী ২১, ২২ ও ২৩ এপ্রিল (শুক্র, শনি ও রোববার) ঈদের ছুটি ছিল। তার আগে ১৯ এপ্রিল (বুধবার) ছিল শবে কদরের ছুটি। মাঝে ২০ তারিখ ছুটি ঘোষণা করায় ১৯ থেকে ২৩ তারিখ পর্যন্ত টানা ৫ দিন ছুটি কাটান সরকারি চাকরিজীবীরা।

ট্যাগস :

বাড়তে পারে ঈদের ছুটি

আপডেট সময় : ১২:১৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩