শিরোনাম:
বিএনপির সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধি দলের বৈঠকে
Astha DESK
- আপডেট সময় : ০৪:৪৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
- / ১০৪৩ বার পড়া হয়েছে
বিএনপির সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধি দলের বৈঠকে
এম এইচ ইলিয়াছঃ
বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল। আজ মঙ্গলবার (৪ জুলাই) দুপুর ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি, ইউরোপীয় ইউনিয়নের ডিসিএম স্প্যানিয়ার বার্ন্ড ও রাজনৈতিক কর্মকর্তা সেবাস্টিয়ান বৈঠকে উপস্থিত আছেন।
বিএনপির পক্ষ থেকে বৈঠকে অংশ নিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

















