ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ঢাকায় পাকিস্তান দিবস উদযাপন Logo তিন দেশের মধ্যস্ততায় কমছে ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা Logo স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের কর্মসূচি ঘোষণা Logo বাড়ি ভাঙচুর লুটপাট, প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি Logo ট্রাম্পের হামলা স্থগিতের পর ইরান জুড়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা Logo নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় গুঁড়িয়ে দিয়েছে বাড়ি Logo বড় হুমকির মুখে বৈশ্বিক অর্থনীতি: আইইএর প্রধান Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নে কাজ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo তারেক–মোদির ঈদ শুভেচ্ছা, পূর্বের বন্ধুত্বের সেতুবন্ধনে বাংলাদেশ Logo সামনে বাড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম: মির্জা ফখরুল

বিচারের প্রক্রিয়া সম্পন্ন হলেই শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হবে: প্রেস সচিব

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৯:৫৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • / ১০৭৬ বার পড়া হয়েছে

বিচারের প্রক্রিয়া সম্পন্ন হলেই শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রবিবার (৮ ডিসেম্বর) সমসাময়িক বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

শফিকুল আলম বলেন, ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কাউকে ফেরাতে হলে বিচারের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিচারের প্রক্রিয়া সম্পন্ন হলেই শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাইবে সরকার।

প্রেস সচিব বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আমরা আশাবাদী। বাংলাদেশ ভারতের সঙ্গে ‘ন্যায় ও মর্যাদার’ সম্পর্ক চায়।

ভারতের পররাষ্ট্র সচিবের সফর প্রসঙ্গে তিনি বলেন, আমরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করব।

তিনি বলেন, ভারতের গণমাধ্যমের প্রতি আমাদের আমন্ত্রণ আপনারা দেশে এসে প্রতিবেদন করেন। অনেকে মিথ্যাই প্রচার করতে চায়, এতে তাদের লাভ।

ট্যাগস :

বিচারের প্রক্রিয়া সম্পন্ন হলেই শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হবে: প্রেস সচিব

আপডেট সময় : ০৯:৫৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪