ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo নির্বাচনী ব্যস্ততায় প্রশাসনিক গতি কমেছে, মাঠে ও সচিবালয়ে ঢিলেমি Logo কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকেই ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo যা থাকবে জামায়েতের নির্বাচনী ইশতেহারে Logo যা থাকবে বিএনপির নির্বাচনী ইশতেহারে Logo গণভোটে রাষ্ট্রের নিরপেক্ষতা ও জনগণের সার্বভৌম অধিকার: সংবিধান, সরকার এবং হ্যাঁ/না ভোটের প্রশ্ন Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে

বিদেশে চাকরির প্রলোভন, ‘ভিসা গাইড সেন্টার’ সিলগালা

News Editor
  • আপডেট সময় : ১২:৫৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
  • / ১১০৭ বার পড়া হয়েছে

কানাডা, জাপানসহ ইউরোপের বিভিন্ন দেশে লোভনীয় চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের দায়ে ‘ভিসা গাইড সেন্টার’ নামের একটি প্রতিষ্ঠানকে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কারাদণ্ডসহ জরিমানা করা হয়।সোমবার দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর মিরপুর শাহআলী মার্কেটের নবম তলায় এ অভিযান পরিচালনা করেন র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

অভিযানের বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, ‘ভিসা গাইড সেন্টার’ নামের প্রতিষ্ঠানটি কানাডা, জাপান ও ইউরোপের বিভিন্ন দেশে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশ গমনেচ্ছুদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এরপর তাদের ভুয়া ভিসা ও ওয়ার্ক পারমিট দিয়ে অবৈধ পথে বিদেশে পাঠাতে চায়।

ওটি বয় থেকে ডাক্তার, অভিনব প্রতারণার ফাঁদ

তিনি আরো বলেন, ভুক্তভোগীদের অনেকে ভুয়া ভিসা নিয়ে প্রতারিত হয়েছেন। পরবর্তীতে তারা ওই প্রতিষ্ঠানের কাছে টাকা ফেরত চাইলে তাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে অফিস থেকে তাড়িয়ে দেন প্রতিষ্ঠানটির মালিকসহ কর্মকর্তারা।

তিনি আরো বলেন, অভিযানের সময় ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান সিএস হাফিজ ও এমডি মোশারফ হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া অফিসের কাউন্সিলর আরিফুল ইসলাম ও আইটি স্পেশালিস্ট সুজন রনিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে সিলগালাও করা হয়েছে।

বিদেশে চাকরির প্রলোভন, ‘ভিসা গাইড সেন্টার’ সিলগালা

আপডেট সময় : ১২:৫৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০