ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

বিশ্ববাজারে সর্বোচ্চ দাম পেল বাংলাদেশের ইয়েলো চা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:৫২:২০ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১
  • / ১০৬৬ বার পড়া হয়েছে

হবিগঞ্জের বৃন্দাবন চা-বাগানে উৎপাদন হচ্ছে ‘ইয়েলো টি’ বা হলুদ চা। বিশ্বের আরও দুটি দেশে এই চা উৎপাদন হলেও বাংলাদেশে উৎপাদিত হলুদ চায়ের দাম সর্বোচ্চ। দেশের চা শিল্পে এটি একটি বিপ্লব বলে মনে করছেন গবেষকরা।

চা গাছে মৌসুমের প্রথম একটি কুঁড়ি এবং একটি পাতা দিয়ে ইয়েলো টি বা হলুদ চা উৎপাদন করা হয়। আর দেশে প্রথম বাণিজ্যিকভাবে ইয়েলো টি উৎপাদন করছে বৃন্দাবন চা বাগান। সাধারণ চা থেকে এই চা পরিবেশনে রয়েছে ভিন্নতা। স্বাদ-গন্ধে সুস্বাদু।

[irp]

করোনা পরিস্থিতিতে চায়ের বাজার চাঙা করতে নতুন নতুন চা উৎপাদনের ওপর গুরুত্ব দেয়ার আহ্বান জানান হলুদ চায়ের উদ্ভাবক মো. নাসির উদ্দিন খান।

হবিগঞ্জের বৃন্দাবন চা বাগানের ব্যবস্থাপক মো. নাসির উদ্দিন খান বলেন, ইয়েলো টি বাংলাদেশে আর কেউ করেনি আমিই প্রথম করছি। বিশ্বের যে তিনটি দেশ ইয়েলো টি উৎপাদন করছে তার মধ্যে বাংলাদেশ তৃতীয় পজিশনে আছে। দামের দিক থেকে অন্য দুটি দেশের তুলনায় আমিই সর্বোচ্চ মূল্য পেয়েছি।

বৃন্দাবন চা বাগান ইয়েলো টি উৎপাদনের মাধ্যমে চায়ের জগতে দেশে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে বলে মনে করেন চা গবেষক মাহমুদ হাসান প্রিন্স।

তিনি জানান, এটা চায়ের জন্য নতুন একটা বৈপ্লবিক সূচনা। এই ধারাটা যদি অব্যাহত থাকে বাংলাদেশের চা সারা বিশ্বে ধীরে ধীরে সুনাম কুড়াবে।

চীন, কোরিয়ার পর ইয়েলো টি উৎপাদন করে বিশ্ব বাজারে নতুন নাম লেখাল বাংলাদেশ।

ট্যাগস :

বিশ্ববাজারে সর্বোচ্চ দাম পেল বাংলাদেশের ইয়েলো চা

আপডেট সময় : ০১:৫২:২০ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১