ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিষ খেয়ে দুই শিশুর মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ০৬:৩৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
  • / ১০৪৮ বার পড়া হয়েছে

বিষ খেয়ে দুই শিশুর মৃত্যু

সরাইল প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেরার সরাইলে চকলেট ভেবে ইঁদুর মারার বিষ খেয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের বার পাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, ওই গ্রামের কাসেম মিয়ার মেয়ে জান্নাত (৪) ও ইলিয়াস মিয়ার মেয়ে ফাতেমা (৩)। জান্নাত ও ফাতেমা সম্পর্কে আপন ফুফাত বোন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, দুপুরে জান্নাত ও ফাতেমা ঘরে খেলা করছিল। এ সময় সকলের অজান্তে খাটের নিচে থাকা ইঁদুর মারার বিষ চকোলেট ভেবে খেয়ে ফেলে। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে সরাইল স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জান্নাতকে জেলা সদর হাসপাতালে রেফার করে। তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে এর কিছুক্ষণ পর ফাতেমাকেও সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সরাইল থানার ওসি আসলাম হোসেন বলেন, ইঁদুর মারার বিষ খেয়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি জেনেছি। কোনো অভিযোগ না থাকায় পরিবারের লোকজন বিনা ময়নাতদন্তে মরদেহ নিয়ে যেতে আবেদন করবেন বলে জানতে পেরেছি।

ট্যাগস :

বিষ খেয়ে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৬:৩৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩