ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ঢাকায় পাকিস্তান দিবস উদযাপন Logo তিন দেশের মধ্যস্ততায় কমছে ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা Logo স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের কর্মসূচি ঘোষণা Logo বাড়ি ভাঙচুর লুটপাট, প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি Logo ট্রাম্পের হামলা স্থগিতের পর ইরান জুড়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা Logo নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় গুঁড়িয়ে দিয়েছে বাড়ি Logo বড় হুমকির মুখে বৈশ্বিক অর্থনীতি: আইইএর প্রধান Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নে কাজ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo তারেক–মোদির ঈদ শুভেচ্ছা, পূর্বের বন্ধুত্বের সেতুবন্ধনে বাংলাদেশ Logo সামনে বাড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম: মির্জা ফখরুল

বেনাপোলে তৃতীয় লিঙ্গের দু’গ্রুপের সংঘর্ষে আহত-আট

Md Elias
  • আপডেট সময় : ১০:০১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২
  • / ১০৯৭ বার পড়া হয়েছে

বেনাপোলে তৃতীয় লিঙ্গের দু’গ্রুপের সংঘর্ষে আহত-আট

বেনাপোল প্রতিনিধিঃ

যশোরের শার্শা ও বেনাপোলে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় সিনিয়র হিজরা সর্দার ডালিয়া ও সোনিয়াসহ ৮ জন আহত হয়েছে।

গত বুধবার সকালে শার্শার গোগা ও দুপুরে বেনাপোল ভবারবেড় গ্রামে পৃথক এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়ে বর্তমানে হিজরা পাড়ায় অবস্থান করছেন।

আহত হিজরা বলেন, গত বুধবার সকালে গোগা গ্রামে এসেই হিজরা গ্রুপটি সিনিয়র হিজরা ডালিয়া ও সোনিয়ার উপর হামলা চালায়। তাদের উদ্ধার করতে বাকিরা এগিয়ে আসলে তাদের উপরেও হামলা চালায় ববি, অপু, আব্দুল্লাহ, ভাবনা, চাঁদনীসহ প্রায় ২৫জন। পরে বেনাপোল ভবারবেড় গ্রামে এসে আবারও হামলা চালায়। এসময় আমাদের কাছে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। নিজেদের ঘরের জিনিসপত্র ভেঙে আমাদের ফাঁসানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।

প্রতিবেশিরা জানায়, ভবারবেড় গ্রামে স্বাধীনতার পর থেকে বয়স্ক হিজরা নিলু বসবাস করছে। তাকে বিভিন্ন সময় হত্যার হুমকিসহ মারধর করেন হামলাকারীরা। প্রতিনিয়ত নির্যাতনের শিকার হন তিনি। আমরা এ ঘটনার সঠিক বিচারের দাবি করছি প্রশাসনের কাছে।

এবিষয়ে বেনাপোল পোর্ট থানার ওসি হোসেন ভূঁইয়া বলেন, দুপুরে বেনাপোল ভবারবেড় এলাকায় তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়ে জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ নিয়ন্ত্রনে আনে। এ সংক্রান্তে উভয়পক্ষের দুটি অভিযোগ থানায় জমা দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আমরা আইনগত ব্যবস্থা নিবো।

ট্যাগস :

বেনাপোলে তৃতীয় লিঙ্গের দু’গ্রুপের সংঘর্ষে আহত-আট

আপডেট সময় : ১০:০১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২