ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোল দিয়ে দেশে ফিরল আ.লীগের সাবেক এমপির মরদেহ

Astha DESK
  • আপডেট সময় : ০২:৫৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / ১০০২ বার পড়া হয়েছে

বেনাপোল দিয়ে দেশে ফিরল আ.লীগের সাবেক এমপির মরদেহ

স্টাফ রিপোর্টারঃ

বেনাপোল দিয়ে দেশে ফিরল ভারতের কলকাতায় থাকা টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের মরদেহ।

রোববার রাত সাড়ে ৯টার দিকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্টে তার মরদেহ দেশে আনা হয়।

রাত ১০টা ৪০ মিনিটে বিশেষ অনুমতিতে ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে তার মরদেহ বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আনা হয়।

এর আগে গত শুক্রবার কলকাতার দমদমে অবস্থিত ফিনিক্স মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড নামে একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর এক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনের পর জোয়াহেরুল ইসলাম অবৈধ পথে ভারতে যান এবং কলকাতার নিউটাউনে বসবাস শুরু করেন। পরবর্তীতে তার স্ত্রী ভিসায় ভারতে যান।

জোয়াহেরুল ইসলাম ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। প্রবীণ আইনজীবী জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাড়ি সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাখাওয়াত হোসেন বলেন, ‘জোয়াহেরুল ইসলামের লাশবাহী অ্যাম্বুলেন্স রাত ৯টার দিকে বাংলাদেশে আসে। কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তার পরিবারের লোকজন টাঙ্গাইলের উদ্দেশে রওনা হয়েছেন।

ট্যাগস :

বেনাপোল দিয়ে দেশে ফিরল আ.লীগের সাবেক এমপির মরদেহ

আপডেট সময় : ০২:৫৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬