ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ট্রাম্পের হামলা স্থগিতের পর ইরান জুড়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা Logo নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় গুঁড়িয়ে দিয়েছে বাড়ি Logo বড় হুমকির মুখে বৈশ্বিক অর্থনীতি: আইইএর প্রধান Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নে কাজ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo তারেক–মোদির ঈদ শুভেচ্ছা, পূর্বের বন্ধুত্বের সেতুবন্ধনে বাংলাদেশ Logo সামনে বাড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম: মির্জা ফখরুল Logo ট্রাম্পের হরমুজ প্রণালি রক্ষার আহ্বানে সাড়া দিচ্ছে মিত্ররা Logo পাবনায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত Logo ৯২ শতাংশ মার্কিন নাগরিক ইরান যুদ্ধ শেষের পক্ষে Logo পুলিশের সামনে সালিশে বিএনপি নেতার পিটুনিতে বৃদ্ধার মৃত্যু

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ আজ, কাল ‘ঢাকা ব্লকেড’

Astha DESK
  • আপডেট সময় : ০৮:০৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১১২৯ বার পড়া হয়েছে

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ আজ, কাল ‘ঢাকা ব্লকেড’

স্টাফ রিপোর্টারঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে হামলার প্রতিবাদ ও নতুন ছাত্র সংগঠনে পদবঞ্চিতের অভিযোগে আজ বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বে-সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার রাতে রাজধানীর বাংলামটরের মূল সড়ক ব্লকেড করে এ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সিন্ডিকেটের রাজনীতির বন্ধ করতে হবে। এ সময়, মধুর ক্যান্টিনে শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা বলেন, জুলাই অভুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে ভূমিকা তা অনেকেই মুছে ফেলতে চাইছেন, তাদের প্রতিহত করা হবে।

শিক্ষার্থীরা ২৮ ফেব্রুয়ারির মধ্যে কমিটি নিয়ে সমাধান না দিলে ঢাকা ব্লকেড কর্মসূচিরও হুঁশিয়ারি দেন। প্রায় ঘণ্টাখানেক রাস্তা ব্লকেডের পর রাত ১১ টায় ফের স্বাভাবিক হয় যান চলাচল।

বে-সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই বিক্ষোভের নেতৃত্বে আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বে-সরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এম জে এইচ মঞ্জু।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে কর্মসূচি দেওয়া হয়েছে। বিক্ষোভ হবে বিভিন্ন বে-সরকারি বিশ্ববিদ্যালয়ে।

ট্যাগস :

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ আজ, কাল ‘ঢাকা ব্লকেড’

আপডেট সময় : ০৮:০৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫