ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

বোমা বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পান সাংবাদিকরা ঘটনায় মামলা

News Editor
  • আপডেট সময় : ০৮:৫৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
  • / ১১০০ বার পড়া হয়েছে

আশুলিয়া প্রেসক্লাবের সামনে সময় সংবাদের রিপোর্টার মোজাফফর হোসেন জয়ের গাড়ির নিচে বোমা বিস্ফোরণ হয়েছে। এরআগে আরো দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় অল্পের জন্য রক্ষা পান সাংবাদিকরা।

মাদক বিরোধী প্রতিবেদন করায় গত ২৩ সেপ্টেম্বর জয়কে গুলি ও বোমা মেরে হত্যার হুমকি দেয় মানিক নামে এক মাদক ব্যবসায়ী। তারাই গাড়িতে বোমাটি রেখে যায় বলে ধারণা তার। এদিকে, ঘটনার ১৮ ঘণ্টা পর মামলা নিয়েছে পুলিশ।

রোববার রাত আটটা দশ মিনিট হবে, নবীনগর-চন্দ্রা মহাসড়ক সংলগ্ন আশুলিয়া প্রেসক্লাব চত্বরে হঠাৎই বিকট বিস্ফোরণ। ঘটনার পরপরই সেখানে ছুটে যান কয়েক গজ সামনে থাকা সংবাদিকরা। ঠিক তখনই প্রেসক্লাবের সামনে রাখা সময় সংবাদের রিপোর্টার মোজাফফর হোসেন জয়ের ব্যক্তিগত গাড়ির নিচে আবারো বিস্ফোরণ।

আরও পড়ুনঃ এলপিএলে পারবেন না খেলতে সাকিব-তামিমরা

ধোঁয়ায় আচ্ছন্ন চারদিক। দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন সাংবাদ কর্মীরা। ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্কিত সবাই।

জয় জানান, মাদক বিরোধী প্রতিবেদন করায় গত ২৩ সেপ্টেম্বর আশুলিয়া প্রেসক্লাব চত্বরে এসে তাকে গুলি ও বোমা মেরে হত্যার হুমকি দিয়ে যায় মানিক নামে এক মাদক ব্যবসায়ী। সে ঘটনায় আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়রিও করেন তিনি। যদিও এখনো মেলেনি তার কোনো প্রতিকার। এ বোমা হামলার সঙ্গে সেই ঘটনার যোগসূত্র থাকতে পারে বলে অভিযোগ করেন সময় সংবাদের কর্মী জয়।

ঘটনাস্থল পরিদর্শন করলেও এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি আশুলিয়া থানা পুলিশ।

পরে র‌্যাবের একটি টিম আলামত সংগ্রহ করে। প্রথম বিস্ফোরণটি ককটেল হলেও পরেরটি শক্তিশালী বোমা হতে পারে বলে ধারণা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর।

বোমা বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পান সাংবাদিকরা ঘটনায় মামলা

আপডেট সময় : ০৮:৫৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০