ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

ভারতে পাচারকালে সাতক্ষীরায় ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:৪০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
  • / ১১২৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ স্বর্ণের বারসহ আটক নুরুল ইসলাম।
ভারতে পাচারকালে সাতক্ষীরার শিকড়ী সীমান্ত থেকে ২৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের দুই পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

রোববার (১৮ এপ্রিল) রাতে সদর উপজেলার শিকড়ী সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটক নুরুল ইসলাম (৫৫) সদর উপজেলার বৈকারী ছয়ঘরিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে। সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল মাহমুদ বলেন, স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছে- এমন গোপন সংবাদে বিজিবি কালিয়ানী বিওপির টহল কমান্ডার নায়েক শহিদুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল শিকড়ী সরদারবাড়ী পাকা রাস্তার মোড়ে অভিযান চালায়।

এ সময় ৩৫০ গ্রাম ওজনের দুই পিস স্বর্ণের বার ও একটি হিরো মোটরসাইকেলসহ নুরুল ইসলামকে আটক করা হয়।

জব্দ করা স্বর্ণের বারের দাম ২৪ লাখ ৫০ হাজার টাকা। আটক চোরাকারবারিকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :

ভারতে পাচারকালে সাতক্ষীরায় ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

আপডেট সময় : ০৯:৪০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১