শিরোনাম:
ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল
Astha DESK
- আপডেট সময় : ০১:৫৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
- / ১০০১ বার পড়া হয়েছে
ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল
আস্থা ডেস্কঃ
ভারত থেকে পাইপলাইনে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল এসেছে বাংলাদেশে। আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে তেল পৌঁছেছে দিনাজপুরের পাবর্তীপুরের রেলহেড ডিপোতে।
ডিপোর সহকারী ইনচার্জ মোঃ জীবন বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে পাইপলাইনে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল এসে পৌঁছেছে।
এসব ডিজেল পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোতে শুক্রবার সকাল ৮টার সময় ডিপো করা হয়েছে। কৃষি নির্ভর উত্তরের ৮ জেলায় চাষাবাদ সেচে জ্বালানি সরবরাহ নিশ্চিতের পাশাপাশি ডিজেল নির্ভর জ্বালানি সরবরাহ যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ নিতে ২০১৭ সালে ২২ অক্টোবর ১৫ বছর মেয়াদি ভারতের সঙ্গে চুক্তি হয়। চলতি বছর পর্যন্ত এক লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আসবে পাইপলাইনের মাধ্যমে।
দৈনিক আস্থা/এমএইচ


















