ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভালুকায় অটোরিক্সা চাপায় পথচারী নিহত

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৫৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
  • / ১০৭২ বার পড়া হয়েছে

ভালুকায় অটোরিক্সা চাপায় পথচারী নিহত

ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের ভালুকায় সিএনজি চালিত অটোচাপায় আলাউদ্দিন (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ( ১৬ মে) সকালে সিডষ্টোর সখিপুর সড়কে উপজেলার বাটাজোর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার ধোবাউরা উপজেলার কামালপুর গ্রামের আছর আলীর ছেলে আলাউদ্দিন ধানকাটার শ্রমিক হিসেবে ভালুকায় এসে কাজের সন্ধান করছিলেন।

মঙ্গলবার সকালে তিনি উপজেলার বাটাজোর এলাকায় রাস্তার পাশ দিয়ে হাটতে ছিলেন। এসময় একটি সিএনজি চালিত অটোরিক্সা তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় আশঙ্কাজনক অবস্থায় আলাউদ্দিনকে ভালুকা সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

ভালুকার মডেল থানার পরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঘটনায় মামলা হয়েছে এবং আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

ভালুকায় অটোরিক্সা চাপায় পথচারী নিহত

আপডেট সময় : ০৩:৫৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩