ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

ভৈরবে ছোট ভাইয়ের মৃত্যুর ৫ ঘন্টা মধ্যে বড় বোনের মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ০৭:৩২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
  • / ১০৪১ বার পড়া হয়েছে

ভৈরবে ছোট ভাইয়ের মৃত্যুর ৫ ঘন্টা মধ্যে বড় বোনের মৃত্যু

বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের চণ্ডীবের মোল্লাবাড়ি এলাকায় পুকুরের পানিতে ডুবে ছোট ভাই নিরব মোল্লা (১৩) মৃত্যুর সংবাদ শুনে ৩ তলা বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে বড় বোন নাজা বেগম (১৮) মৃত্যু হয়েছে।

সোমবার (১২ জুন) বিকেল চারটার দিকে পানিতে ডুবে প্রথমে মারা যায় নিরব এরপর রাত ৯টায় বড় বোন নাজার মৃত্যু হয়। মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে ভাই-বোনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নীরব ও নাজা ভৈরব চণ্ডীবের মোল্লাবাড়ির বাছির মোল্লার সন্তান। বাছির মোল্লার তিন সন্তানের মধ্যে নাজা দ্বিতীয়, আর নীরব সবার ছোট। আর বড় মেয়ের বিয়ে দিয়েছেন। নীরব স্থানীয় চণ্ডীবের ‘ব্লু-বার্ড’ স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। নাজা স্থানীয় রফিকুল ইসলাম মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, নিবর স্কুল থেকে ফিরে বাড়ির পাশের একটি মাঠে ফুটবল খেলছিলো। খেলা চলাকালীন মাঠ লাগোয়া খালের জলে ফুটবল পড়ে যায়, এসময় খাল থেকে বল আনতে গিয়ে পা পিছলে খালের জলে পড়ে তলিয়ে যায় নিরব। সহপাঠীরা এ দৃশ্য দেখে চিৎকার-চেঁচামেচি করলে স্থানীয়রা এসে নীরবকে খালের পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক নিরবকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে হাসপাতালে ছুটে যান বড় বোন নাজা । এসময় আদরের ছোট ভাইয়ের লাশ দেখে হসপিটালের ফ্লোরে লুটিয়ে পড়েন নাজা এবং বলতে থাকেন, ‘আমার ভাই ছাড়া আমি বাঁচব না।

এর কিছু সময় পর ভাইয়ের লাশের সঙ্গে নাজা বাড়িতে আসে। বাড়িতে এসেই বাসার ছাদে উঠে ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে নাজা। মুমূর্ষু অবস্থায় প্রথমে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত নয়টার দিকে নাজা মারা যায়।

ভৈরব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম ভাই-বোনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, পরিবার আবেদনের প্রেক্ষিতে লাশ দুটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভৈরব থানায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ট্যাগস :

ভৈরবে ছোট ভাইয়ের মৃত্যুর ৫ ঘন্টা মধ্যে বড় বোনের মৃত্যু

আপডেট সময় : ০৭:৩২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩